গতকাল ২৪ ফেব্রæয়ারি সোমবার দুপুরে বুড়িচং উপজেলার ভরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুম মেধা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার উম্মে সালমা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি ডা: আহসান হাবীব। সহকারী শিক্ষক রায়হানা বেগম ও জানে আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ভরাসার বাজার কমিটির সেক্রেটারি শামসুল হুদা, সিরাজুল ইসলাম, আবদুল মতিন, জুয়েল আহমেদ, সহকারী শিক্ষক জাসমিন আক্তার, মিনারা বেগম, রেবেকা সুলতানা স্বপ্না। ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সার্বিক দায়িত্বে ছিলেন শিরিন আক্তার, সঞ্জিত চন্দ্র আচার্য, আসমা বেগম, মারুফ আহমেদ ও আয়েশা আক্তার প্রমূখ।