কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম রফিকুল হক ভূঁইয়াসহ বিএনপি পরিবারের প্রয়াত নেতাকর্মী এবং এলাকার সকল মৃত ব্যক্তির আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে দুলালপুর আলোর দিশারী কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই সঙ্গে সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনাও করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব জসিম উদ্দিন জসিম। সভাপতিত্ব করেন দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী নুরুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মাসুদ আলম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মাসুদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আরিফুল হক ভূঁইয়া, ধর্মবিষয়ক সম্পাদক মো. মনিরুল আলম বাবুল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সহসম্পাদক ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মো. নূরুল হুদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকি, দুলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আবুল বাশার ও অর্থ বিষয়ক সম্পাদক মো. আজাদ।
এছাড়া উপস্থিত ছিলেন দুলালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম অপু, যুবদল নেতা সেলিম, আমিন মৈশান, আলমগীর হোসেন, মাহবুব আলম মেম্বার, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বাবলু মৈশানসহ বিএনপি ও অঙ্গ–সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে বক্তারা প্রয়াত নেতাদের অবদান স্মরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।