ব্রাহ্মণপাড়ায় ৫৩ জন প্রধান শিক্ষককে অবসরপ্রাপ্ত বিদায়ী সংবর্ধনা প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে৷ সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ হালিমা পারভীন। অবসর জনিত বিদায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন্নী ইসলাম৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. শহিদুল ইসলাম শেখ, ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জয়নাল আবেদীন, চান্দিনা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোসাম্মৎ রুনাক জাহান, বুড়িচং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদ ইবনে হোসাইন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু এবং ব্রাহ্মণপাড়া উপজেলা উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক (পিআরএল) মো. আবুল হোসেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে সম্মাননা ও বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা তাদের দীর্ঘ কর্মজীবনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন এবং অবসর-পরবর্তী জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

  • ব্রাহ্মণপাড়া