কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে ৩ জনকে আটক করে দুই লাখ টাকা জরিমানা, ভেকু বিকল ও দুইটি ডাম্প ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। গত রোববার (৫ জানুয়ারী) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সারওয়ার লিমা উপজেলার আলকরা ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আটককৃতরা হলো; ট্রাক চালক ফেনীর দাগনভূঁইয়া হীরাপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে আমির হোসেন (৪০), চালকের সহকারী একই গ্রামের নবীন হোসেনের ছেলে মোশারফ (২৬) ও আলকরা ইউনিয়নের পদুয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে গিয়াস উদ্দিন(২৭)।
তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪(খ) এর বিধান লঙ্ঘন করেছে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে এই জরিমানা করা হয়েছে।