ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক স্বেচ্ছাসেবী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভূতি এই স্লোগান কে ধারণ করে ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক স্বেচ্ছাসেবী সংবর্ধনা ও ঈদ পুনর্মিলন গত (১১ জুন) বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৩টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটির সাধারণ সম্পাদক জামান সরকার ও সদস্য নুসরাত জাহান তাবাসসুম এর যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটির সভাপতি হাসিব আহমেদ সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া-বুড়িচং উন্নয়ন সংস্থা অ্যাড. ড. মোবারক হোসাইন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপার ব্রাহ্মণপাড়া জামিয়া মাদ্রাসার মাওলানা রেজাউল করিম, উপদেষ্টা মোঃ বেলাল হোসেন, উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম ও আরিফুল ইসলাম উজ্জ্বল।
এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠন এর পৃষ্ঠপোষক, জোবায়ের রহমান, মো অলিউল হাসান, মাহাদি হাসান দিপু, মো রিদওয়ান সিদ্দিক, মো নিজাম উদ্দীন, মো আকরাম হোসেন, মো মহিউদ্দিন, ইফতেহার আলম সিয়াম, মো জামাল হোসেন, তানজিমুল হাসান সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন কে.বি.এস ইন্টারন্যাশনাল ট্রাভেলস ও কো-স্পন্সর উপদেষ্টাগণ।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ।
সভাপতি হাসিব আহমেদ সোহেল বলেন, ব্রাহ্মণপাড়া ব্লাড ডোনার সোসাইটি কর্তৃক প্রতিনিয়ত আয়োজন করা হয় রক্তদান কর্মসূচি, ক্যাম্পেইন ও সচেতনতামূলক সেমিনার। বিশেষ করে তরুণ প্রজন্মকে যুক্ত করা হচ্ছে এই উদ্যোগের সঙ্গে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক মাধ্যমে তারা তৈরি করছে ‘রক্তদানে নয় কোনো ভয়’ সংস্কৃতি।
সাধারণ সম্পাদক জামান সরকার বলেন, এই সংগঠন মনে করে—প্রত্যেকটি রক্তদাতা একজন নায়ক। তারা এমন এক যুদ্ধ করেন, যেখানে প্রাণ যায় না, বরং প্রাণ বাঁচে। তাদের এ প্রয়াস কেবল একদিনের জন্য নয়, এটি একটি চলমান আন্দোলন—মানবতার আন্দোলন।

  • ব্রাহ্মণপাড়া