ব্রাহ্মণপাড়া থানায় নতুন ওসি মোঃ সাজেদুল ইসলাম

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ১০ মাস আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মোঃ সাজেদুল ইসলাম। গত (৩০ সেপ্টেম্বর) মঙ্গলবার সন্ধ্যায় তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। কর্মজীবনে তিনি চট্রগ্রাম জেলার গোয়েন্দা শাখা ডিবির (ওসি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি, সোনাগাজী মডেল থানা, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন জায়গায় সততার সাথে চাকুরি করেন। তার নিজ বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। তিনি তিন সন্তানের জনক। মোঃ সাজেদুল ইসলাম ২০০৫ সালে পুলিশ বাহিনীতে উপপরিদর্শক (এসআই) পদে ২৭ তম আউটসাইট ক্যাডেটে যোগদান করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ সকল প্রকার অপরাধ দমনে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

  • ব্রাহ্মণপাড়া