পুলিশ কতৃক শিক্ষক কর্মচারী নির্যাতনের প্রতিবাদ এবং বাড়ী ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও জাতীয়করণের দাবীতে বুড়িচংয়ে মাধ্যমিক শিক্ষক- কর্মচারীরা অবস্থান কর্মসূচী পালন করেছে।
গতকাল ১৯ অক্টোবর দুপুরে কুমিল্লা- মীরপুর সড়কের বসুন্ধরা চত্বরে শংকুচাইল দাখিল মাদরাসার সুপার মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে অবস্থান কর্মসুচি পালন করা হয়েছে।
অবস্থান কর্মসুচিতে অংশগ্রহন করেন বুড়িচং মডেল একাডেমীর প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন, ভরাসার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম,বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিকুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এবং কর্মচারীবৃন্দ।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, অবিলম্বে ২০% বাড়ী ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা,৭৫% উৎসব ভাতা প্রদান এবং জাতীয়করণের ঘোষণা দিতে হবে।