ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে হামলায় নারীসহ আহত-৪, থানায় অভিযোগ 

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ দক্ষিণ বাজার তালতলা এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ভাইয়ের হামলায় বোন ও ভাগনিসহ ৪ জন আহত হয়েছে। এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানায় ২ জন নামীয়সহ অজ্ঞাত আরো ২ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণপাড়া উপজেলার ডগ্রাপাড়া গ্রামের মোঃ খোরশেদ আলমের স্ত্রী মোসাঃ ফরিদা ইয়াসমিন (৪০) তার দুই মেয়ে মোসাঃ ফাহিমা আক্তার (২২) ও মোসাঃ ফারজানা আক্তার (১৯)কে নিয়ে তার নিজের বাবার বাড়ী একই উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দক্ষিণ বাজার তালতলায় বেড়াতে যায়। এ সময় তারই বড় ভাই মোঃ মারুফ হাসান(৫০) ও তার স্ত্রী মোসাঃ তাসলিমা আক্তার(৪০) আরো অজ্ঞাতনামা ২/৩ জনকে সাথে নিয়ে পূর্ব বিরোধের জের ধরে লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে ব্যাপক মারধর করে। আপন বড় ভাই ও ভাবী মিলে যখন ছোট বোন ফরিদা ইয়াসমিনকে বেধড়ক মারধর শুরু করে তখন তার দুই মেয়ে ফাহিমা আক্তার ও ফারজানা আক্তার তাদের মাকে রক্ষার জন্য এগিয়ে আসলে হামলাকারীসহ অজ্ঞাত ব্যক্তিরা লোকজন নিয়ে তাদের উপর রড ও লাঠি দিয়ে হামলা করে। তাদের আত্মচিৎকারে একই বাড়ীর প্রবাসী মোঃ সাইফুল ইসলামের স্ত্রী নাসছিন আক্তার এগিয়ে আসলে তাকেসহ সকলকে এলোপাথারি কিল, ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও বেদনাদায়ক জখম করে। পরবর্তীতে মারুফ হোসেন ও তার স্ত্রী প্রবাসী সাইফুল ইসলামের বসতবাড়ীর একটি কাঠাল গাছ, একটি আমগাছ ও কয়েকটি বাঁশ কেটে প্রায় ২০ হাজার টাকার ক্ষতিসাধন করে। আহত ফরিদা ইয়াসমিনকে তাৎক্ষণিক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ব্রাহ্মণপাড়া