ব্রাহ্মণপাড়ায় পল্লী বিদ্যুতের সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত  

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা পল্লী বিদুৎ সমিতি-২ এর আওতায় ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের আয়োজনে সচেতনতা বৃদ্ধিতে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগড়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যুতের অপচয় রোধ, সঠিক পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করা, ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার না করে সময় মত বিদ্যুতের বিল পরিশোধ করার প্রতি গুরুত্ব দিয়ে মূল্যবান বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া জোনাল অফিসের ডিজিএম মোঃ জামাল হোসেন ও কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু। এ সময় সরকারি কলেজের অধ্যক্ষ উদ্দিন আখন্দ, এজিএম সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক আবুল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব খোরশেদ আলম, সরকারি কলেজের শিক্ষক অপু সারোয়ারসহ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া