কুমিল্লার বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে মো. মাইনুদ্দিন (৪১) নামে এক ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের রামপাল এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করে একজনকে অভিযুক্ত করা হয়।
দণ্ডপ্রাপ্ত মো. মাইনুদ্দিন রামপাল এলাকার মৃত মো. অহিদ মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পরিচালিত অভিযানে মাদক সেবনের দায়ে মো. মাইনুদ্দিনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।