আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষা উপলক্ষে মিলাদ ও দোয়া

লেখক: মোঃ ঈমাম হোসেন
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৫ উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ।

গত ২২ জুন রবিবার সকালে কলেজ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়েছে। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল মোমেন এর সভাপতিত্বে ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক খালেকুর রহমান সুমন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মোল্লা, কলেজের দাতা সদস্য ফয়জুন নাহার চৌধুরী, প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল খায়ের, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সহকারি অধ্যাপক আব্দুল কুদ্দুছ, জয়দল হোসেন, জ্যৈষ্ঠ প্রভাষক বিশ্বজিৎ সাহ, প্রবাল কুমার দে, পারভীন আক্তার, শফিউল্লাহ, প্রভাষক এমরান আলী, অলিউল্লাহ, ইমন হোসেন, মজিবুর রহমান, সুমি রানী চক্রবর্তী, নাজমুল হোসেন, নাসরিন আক্তার, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, এবছর এ কলেজ থেকে ৫০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের সাফল্যে ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মহালক্ষীপাড়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হাবিবুর রহমান মমতাজী।

  • ব্রাহ্মণপাড়া