বুড়িচং উপজেলার নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

গত ৮জুলাই বুড়িচং উপজেলার নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব গ্রহন করেছেন। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে দায়িত্ব গ্রহন ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মাদ আবু জাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার।এতে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। বক্তব্য রাখেন নব নির্বাচিত বুড়িচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জসীম উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক লাভলী আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মীর হোসেন মীঠু, উপজেলা প্রকৌশলী আলিফ আহাম্মেদ অক্ষর, সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তার ফাতেমা তোজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ার, কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার, বুড়িচং সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন, পীর যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের, রাজাপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাসেম মাষ্টার, বাকশীমূল ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল করিম, ষোলনল ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বিল্লাল হোসেন, ভারেল্লা উত্তর ইউপি চেয়ারম্যান এডভোকেট ইস্কান্দার আলী ভূইয়া আমির, মোকাম ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। উপজেলা পরিষদের সকল ইউপি চেয়ারম্যানের পক্ষ থেকে আলহাজ্ব এম.এ জাহের এমপি ও পুনরায় নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার কে ফুল দিয়ে বরণ করা হয়।

  • বুড়িচং