ব্রাহ্মণপাড়ায় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে। (৮ জুন থেকে ১৪ জুন) পর্যন্ত এই ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে। নানা আয়োজনের মধ্যদিয়ে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এতে সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা এর সভাপতিত্বে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার স.ম.আজহারুল ইসলাম। এসময় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হকসহ ৮ ইউনিয়নের উপ-সহকারি ভূমি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত যেকোন সেবা ও জিজ্ঞাসার জন্য উপজেলাবাসীর উপস্থিতি এই ভূমি সেবা সপ্তাহের উদযাপনকে আরও ফলপ্রসু ও প্রাণবন্ত করে তুলবে বলেও আশা করেন উপজেলা ভূমি অফিস।

  • ব্রাহ্মণপাড়া