বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে ১৯৬ কেজি গাজা উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার বুড়িচংয়ে বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় অজ্ঞাত অসমীদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার প্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান, মাদক ও চোরাচালার বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে বৃহস্পতিবার মধ্যরাতে বুড়িচং থানার এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ছিনাইয়া গ্রামের মনির হোসেনের বাড়ির পাশের একটি বাঁশঝাড় থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৬ কেজি গাজা উদ্ধার করে।
পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ এই গাঁজা মজুদ করেছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়েছে।

  • বুড়িচং
  • উপজেলার খবর এ সম্পর্কিত আরও পড়ুন:
    কুমিল্লা সীমান্ত দিয়ে ভারতে টাকা পাচারকালে হুন্ডি ব্যবসায়ী আটক নেকবর হোসেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর সীমান্ত এলাকা থেকে ২৮ লাখ টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে কুমিল্লা ১০ (বিজিবি)।গতকাল শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নাম ফোরকান উদ্দীন (৩৫)। সে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন তেতাভূমি গ্রামের বাবুল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।বিজিবি জানায়, ফোরকান উদ্দীন ভারতে টাকা পাচার করছিলেন। বাংলাদেশ সীমান্তের ১০০ গজ ভেতরে সদর উপজেলার বিষ্ণুপুর এলাকা থেকে তাকে টাকাসহ আটক করা হয় । এসময় তার কাছ থেকে দুইটি মোবাইল জব্দ করা হয়। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।কুমিল্লা কোতয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানান, আটক ফোরকান উদ্দীনকে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    ১২ মাস আগে