জনগণের কল্যানে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন ডাঃ নজরুল ইসলাম শাহিন

লেখক: ‎মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৮ মাস আগে

Spread the love

‎জনগণের কল্যানে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডাঃ নজরুল ইসলাম শাহীন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সহ—সভাপতি, বিএমএ ও ড্যাব কুমিল্লা জেলা শাখার সাবেক দপ্তর সম্পাদক, বুড়িচং উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, কুমিল্লা ক্যান্সার সোসাইটি, বাংলাদেশ ডার্মাটোলজি সোসাইটি ও মানবাধিকার ও উন্নয়ন সংস্থার আজীবন সদস্য, ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ডাঃ নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কাজে জড়িত। তিনি বুড়িচং ও ব্রাহ্মণপাড়ার প্রতিটি পাড়া—মহল্লা, গ্রামগঞ্জ, হাট—বাজার থেকে শুরু করে প্রতিটি জায়গায় বিচরণ করছেন। সামাজিক ও রাজনৈতিক কাজের পাশাপাশি গরীব ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন। জনগনের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছেন তিনি। তার কাজের মাধ্যমে এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছেন। এ বিষয়ে ডাঃ নজরুল ইসলাম শাহিন বলেন, জীবনের শেষ সময়টুকু পর্যন্ত এই জনপদের জনগনের কল্যাণে কাজ করে যেতে চাই। এই এলাকার মাটি ও মানুষকে আমি সর্বোচ্চ সেবা দিবো ইনশাল্লাহ।

  • বুড়িচং