কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কুমিল্লা কবি পরিষদের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণীজন সম্মাননা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ব্রাহ্মণপাড়া প্রেসক্লাব কার্যালয়ে কুমিল্লা কবি পরিষদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আর মজিব এ অনুষ্ঠানের আয়োজন করেন। কুমিল্লা কবি পরিষদের পক্ষ থেকে দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদ এর সম্পাদক ও প্রকাশক ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলুকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া বুড়িচং- প্রেসক্লাবের সভাপতি কবি মোঃ খোরশেদ আলমসহ কুমিল্লা কবি পরিষদের বেশ কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট, কলম উপহার ও বেইস পরিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোহাম্মদ ইউনুস সরকার, কুমিল্লা কবি পরিষদের পরিচালক নাহিদুল ইসলাম গাজী, তাহমিনা আক্তার, মাকসুদা আক্তার, মাকসুদা আফরিন মুক্তা, রিয়াজ মাহমুদ রাতুল, রাসেল আহমদ, মোঃ রুহুল আমিন, মোঃ সাইদুল ইসলাম সুমন, সার্জেন অবসরপ্রাপ্ত মোহাম্মদ আবুল কালাম আজাদ খান, সৈয়দ শাহাদাত হোসেন, মোহাম্মদ নাসির উদ্দিন, সৈয়দ মোশাররফ কামাল, মোঃ জহিরুল ইসলাম খান, তাসনিম আক্তার মিমসহ কবি পরিষদের সদস্যবৃন্দ।