বিএনপি সরকারের আমলে সকল ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ থাকে…হাজী জসিম উদ্দিন এমপি

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৭ ঘন্টা আগে

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল যতবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে সকল ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপদ ছিল এবং থাকবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম । এসময় হাজী জসিম উদ্দিন এমপি বলেন, হাজারো বাধা উপেক্ষা করে দেশের মানুষ আজ মুক্ত বাতাসে নিশ্বাস নিচ্ছে৷ বিএনপি একটি রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতা এসে সকল জনজনের জন্য কাজ করছে৷ বিগত সরকারের আমলে আমরা দেখেছি, একটি রাজনৈতিক দলের অনুসারিদের উন্নয়ন হয়েছে ৷ আমরা হলফ করে বলতে চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত এ সরকার কোন ব্যাক্তির নয় সমাজ, গ্রাম, তথা পুরু এলাকার উন্নয়ন হবে ইনশাআল্লাহ ৷ গত ( ১ মে) শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মহালক্ষীপাড়া কেন্দ্রীয় মসজিদ উদ্বোধন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা ৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন এসব কথা বলেন ৷ মহালক্ষীপাড়া কেন্দ্রীয়জামে মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সহসভাপতি মহসিন কবির সরকার, সাবেক সাধারণ সম্পাদক ভিপি সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মনিরুল ইসলাম সরকার, মুসপানা গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতাউর রহমান সরকার রুজেল, ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সরকার সোহেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সরকার, সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার মোল্লা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক,তরুণ সমাজসেবক আইয়ুব সরকার রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা জামান, সদস্যসচিব এনামুল হক সুমন, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপু, হাজী আলাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব তাজুল ইসলাম মিঠু, যুগ্ম আহ্বায়ক শরাফ উদ্দিন, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সাধারণ সম্পাদক কবির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মো. বাকী, অলি উল্লাহ মৈশান, জাসাসের সদস্য সচিব মো. জালাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা । নতুন এই মসজিদ এলাকার ধর্মপ্রাণ মানুষের ইবাদত-বন্দেগির পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেরও কেন্দ্র হয়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন অতিথিবৃন্দ ৷

  • ব্রাহ্মণপাড়া