ব্রাহ্মণপাড়ায় মানবতার কল্যাণে নিবেদিত মরহুম হাজী মোনাফ বেপারী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন

লেখক: ‎মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

‎”এসো মোরা কাজ করি, মানবতার কল্যাণে গড়ি এক সমৃদ্ধ সমাজ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মানবতার কল্যাণে নিবেদিত কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মরহুম হাজী মোনাফ বেপারী ফাউন্ডেশনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দোয়া ও মিলাদ মাহফিলের মধ্যদিয়ে মরহুম হাজী মোনাফ বেপারী ফাউন্ডেশনের এই শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন এর সভাপতিত্বে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নাছির উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ আবুল কাশেম, ডাঃ মোঃ ইউনুছ, ইউপি সদস্য হারুনুর রশিদ, ডাঃ হিরণ মিয়া, মো. হিরণ মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মরহুম হাজী মোনাফ বেপারী ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোঃ জসিম উদ্দিন ও মরহুম তাজুল ইসলাম আবিরের পরিবারবর্গরা। সবশেষে ফাউন্ডেশনের সাফল্যে ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা আব্দুর রউফ সালেহী। এবিষয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নাছির উদ্দিন বলেন, মানবতার কল্যাণে কাজ করাই হবে ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দ্যেশ্য। সেজন্য সকলের সহযোগীতা কামনা করছি।

  • ব্রাহ্মণপাড়া