পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও বর্নাঢ্য র‍্যালী

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৯ ঘন্টা আগে

Spread the love

পূবালী ব্যাংক পিএলসি বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং ১ লক্ষ কোটি টাকা আমানত সংগ্রহ হওয়ায় গ্রাহকদের নিয়ে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
পূবালী ব্যাংক পিএলসি বুড়িচং উপ-শাখা কার্যালয়ে গতকাল ৩ আগষ্ট সোমবার সকাল ১১ টায় উপ-শাখার ব্যবস্থাপক মোঃ আল আমিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসি এর কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম ও অঞ্চল প্রধান মোঃ মাইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া শাখার এসপিও ও শাখা প্রধান মোঃ মাহামুদুল হাসান চৌধূরী।
ক্যাশ ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায়বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ও বুড়িচং বাজার কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম,গ্রাহক মোঃ দুলাল হোসেন, মেঃ মজিবুর রহমান, মোঃ বিল্লাল হোসেন।
এসময় ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ি মোঃ মিজানুর রহমান,মোঃ সোলায়মান, মোঃ ফারুক মিয়াসহ ব্যাংকের বিভিন্ন দায়িত্বশীল ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে পূবালী ব্যাংকের আমানত ১ লক্ষ কোটি টাকায় উপনিত হওয়ায় বুড়িচং উপ-শাখা ব্যবস্থাপক মোঃ আল আমিন এবং কুমিল্লা অঞ্চলের ডিজিএম ও আঞ্চলিক প্রধান মোঃ মাইনুল ইসলামের নেতৃত্বে গ্রাহকদের নিয়ে একটি বর্নাঢ্য র‍্যালী উপজেলার প্রধান প্রধান প্রদক্ষিণ করে।

  • বুড়িচং