বুড়িচং উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী দারুস সালাম মাদানীয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ মাদরাসা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় দারুস সালাম মাদানীয়া মাদরাসার অধ্যক্ষ ক্বারী মাওলানা মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম শিক্ষা পরিবারের চেয়ারম্যান ক্বারী মাওলানা মোহাম্মদ রুহুল আমিন ফকির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি ও মাদরাসার প্রশাসনিক কর্মকর্তা কাজী খোরশেদ আলম। দারুস সালাম মাদানীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সহকারী শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন, মাওলানা আবদুর রশিদ, মাওলানা মোঃ জাকির হোসেন, মাওলানা মোঃ যোবায়ের হোসেন, মাওলানা মোঃ মেহেদী হাসান, মোঃ সোহাগ মিয়া, মোঃ জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক ইসমাইল হোসেন, রিয়াজুল ইসলাম, ইব্রাহিম খলিল, খাদিজা আক্তার, সানজিদা আক্তার, শিল্পী আক্তার, হোসনেয়ারা আক্তার, রেজিয়া আক্তারসহ সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী এবং অভিভাবকবৃন্দ।