ব্রাহ্মণপাড়ায় উন্নত মানের চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে বেগম রোকেয়া হাসপাতালের উদ্ভোধন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ২ years ago

Spread the love

উন্নত মানের চিকিৎসা সেবার প্রত্যয় নিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বেগম রোকেয়া হসপিটাল (প্রাঃ লিঃ) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে বর্ণিল আয়োজনে উপজেলার মিরপুর টু কুমিল্লা সড়কের টাটেরা জে.টি.এস টাওয়ারে বেগম রোকেয়া হাসপাতালের যাত্রা শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম। বেগম রোকেয়া হাসপাতালের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ তানভীর খান এবং পরিচালক ( অর্থ) মোঃ শফিকুল ইসলাম এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সভাপতি হাজী মোঃ আমির হোসেন, সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনির হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাবেক ইউপি সদস্য আবদুল জলিল মেম্বার, মোঃ মুসলেহ উদ্দিন, এড. আবদুল আলিম খান, মাওলানা আবদুল মবিন আখন্দ, মোস্তফা কামাল মানিক, ড. মোঃ সাজ্জাদ হোসেন, আবদুল হান্নান মেম্বার, ইসমাইল হোসেন মেম্বার। এসময় বক্তারা হাসপাতালের সঠিক চিকিৎসা সেবা প্রদান করার জন্য হাসপাতাল কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

  • ব্রাহ্মণপাড়া