ব্রাহ্মণপাড়া উপজেলার চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস ভূইয়ার চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ জুন) চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী অনুষ্ঠানে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীরা ইলিয়াস ভূইয়ার দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর শিক্ষা বিস্তারে অবদান, সততা, নিষ্ঠা ও নেতৃত্বের প্রশংসা করেন।
জানা যায়, মো. ইলিয়াস ভূইয়া ২২ আগস্ট ১৯৮৭ সালে কান্দুঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরে ১ অক্টোবর ১৯৯৩ সালে শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ জুলাই ১৯৯৮ পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন।
পরবর্তীতে ১ আগস্ট ১৯৯৮ সালে চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। দীর্ঘ প্রায় ২৮ বছর প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে ১০ জুন ২০২৬ তারিখে তিনি অবসর গ্রহণ করেন। শিক্ষকতা জীবনে তিনি সহকারী শিক্ষক হিসেবে প্রায় ১১ বছর এবং প্রধান শিক্ষক হিসেবে প্রায় ২৮ বছর দায়িত্ব পালন করেছেন।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক, উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীা তাঁর অবসর জীবনে সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।