ঘোষণার ৫ দিনেই কাঁচা রাস্তা পাকা, পরিদর্শনে এমপি জসিম উদ্দিন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

গত ১৯ জুন শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করতে আসেন কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন৷ এসময় তিনি উপজেলার জামতলি এলাকায় এসে গ্রামীণ সড়কের বেহাল অবস্থা দেখে এক সপ্তাহের ভিতরে রাস্তাটি পাকা করনের কথা বলেন তিনি৷ তারই ধারাবাহিকতায় ঘোষনার ৫ দিনের মধ্যে উপজেলার জামতলি আমেরিকা প্রবাসী ইকবাল হোসেন ভূইয়ার বাড়ির রাস্তাটি পাকা করা হয়েছে৷ রাস্তাটির নামকরন করা হয়েছে ইকবাল হোসেন ভূইয়া এর মায়ের নামে নুর জাহান বেগম সড়ক৷ বৃহস্পতিবার বিকালে গত সপ্তাহে ঘোষনা দেওয়া নতুন রাস্তাটি পরির্দষনে আছেন কুমিল্লা-৫ ( বুড়িচং- ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী জসিম উদ্দিন৷ এসময় হাজী জসিম উদ্দিন এমপি বলেন এলাকাবাসীর কাছে দোয়া চাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য৷ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে৷ ইনশাআল্লাহ আগামী ১ বছরের ভিতরে ব্রাহ্মণপাড়ায় কোন রাস্তা অবহেলিত থাকবেনা৷ ঘোষনা দিয়েছিলাম রাস্তায় কাদা থাকবেনা৷ ঘোষনা অনুযায়ী ১ সপ্তাহের মধ্যে কাচা রাস্তা পাকা করেছি৷ সব রাস্তার কাজ হবে ইনশাআল্লাহ আপনারা শুধু দোয়া করবেন যে তারেক রহমান ভাল থাকে৷ বৃহস্পতিবার বিকালে উপজেলার মাধবপুর ইউনিয়নে জামতলি গ্রামে নুরজাহান সড়কের কাজের পরিদর্শনে গিয়ে হাজী জসিম উদ্দিন এমপি এসব কথা বলেন৷ এসময় বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ এড. মনিরুল হক সরকার, যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু, সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ আকরামুল ইসলাম, সাবেক যুগ্মআহবায়ক মোঃ শরাফ উদ্দিন সরকার, ছাত্রদলের সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

  • ব্রাহ্মণপাড়া