কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাজী মোঃ নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন৷ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার ২৫ আগস্ট দুপুর ১.৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি তার নিজ বাড়ি, উপজেলার কল্পবাস গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷ হাজী নুরুল ইসলাম স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷ তিনি বাংলাদেশ মুক্তিযোদ্বা সংসদ ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক নির্বাচিত কমান্ডার ছিলেন৷ এছাড়াও তিনি উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। বুধবার সকাল ১১টায় হাজী নুরুল ইসলাম কমান্ডারের নিজ গ্রাম কল্পবাসে বাড়ীর পাশে জামিয়া হামিদিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে৷ জাতীর শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হাজী নুরুল ইসলামের মৃত্যুেতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন। হাজী নুরুল ইসলাম ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর সেনানি৷ হাজী নুরুল ইসলাম কল্পবাস দক্ষিণ পাড়া ঈদগাহ কমিটির সেক্রেটারির দায়িত্বে ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন সমাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন৷ জাতীর বীর সন্তান হাজী নুরুল ইসলাম কমান্ডারের মৃত্যুেতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷