কুমিল্লায় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জাকির-লিটন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লায় দুটি অস্ত্র ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার (১৩ জানুয়ারি) রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদেরকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়। পরে জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করে। এ সময় লিটনের কাছ থেকে আরেকটি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, দুইটি চীনা চাপাতি, দুইটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।সূত্র: চ্যানেল 24

  • কুমিল্লা