আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা ও মিলাদ মাহফিল

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কলেজ প্রাঙ্গনে কলেজের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ করে তাদের ত্যাগের কথা তুলে ধরেন। এতে কলেজের জ্যৈষ্ঠ প্রভাষক খালেকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ জামাল উদ্দিন, সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুছ। এসময় উপস্থিত ছিলেন জ্যৈষ্ঠ প্রভাষক প্রবাল কুমার দে, বিশ্বজিৎ সাহা, পারভীন আক্তার, মোঃ সফিউল্লাহ, প্রভাষক এমরান আলী, মোঃ ইমান হোসেন, মোঃ অলি উল্লাহ, সিপিয়া পাল, কাজী এনামুল হক, বিপিএড ফখরুল ইসলাম মজুমদার, প্রদর্শক জান্নাতুন ফেরদৌস, গ্রন্থাগারিক কুহিনুর আক্তার, অফিস সহকারী নজরুল ইসলাম, হিসাব সহকারী মোঃ আরিফুর রহমান, কম্পিউটার অপারেটর মোঃ ঈমাম হোসেনসহ শিক্ষার্থীবৃন্দরা। সবশেষে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

  • ব্রাহ্মণপাড়া