আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপন নির্মাণের দায়ে একজনকে কারাদন্ড

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগে আবদুল রশীদ নামের একজনকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানা যায়, জেলা ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকার আবদুল রশীদ নামের একজন আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ আসে। এই অভিযোগে ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা অভিযান পরিচালনা করে আবদুল রশীদ নামে এক ব্যক্তিকে আটক করে এবং ওই অবৈধ স্থাপনা কাজ বন্ধ করে দেন। আটককৃত আবদুল রশীদ মিয়া সরকারি আর্দেশ অমান্য করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ ধারায় তাকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেছেন। এসময় সেনাবাহিনীর সদস্য ও ব্রাহ্মণপাড়া থানা পুলিশসহ আনসার বাহিনী উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া