ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্ত এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি এবং জনশান্তি বিনষ্টের অভিযোগে নির্মল চন্দ্র শীল (৪৮) নামের এক ব্যক্তিকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল শীল বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্ত নির্মল চন্দ্র শীল ওই গ্রামের মৃত রমেশ চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নির্মল চন্দ্র শীল মাদক সেবন করে এলাকায় মাতলামি, পারিবারিক অশান্তি ও স্থানীয়দের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এমন অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে উপজেলার শশীদল গ্রামে অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা উপপরিদর্শক (এসআই) মো. মাহতাব হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

অভিযানে আটক নির্মল চন্দ্র শীল ভ্রাম্যমাণ আদালতে তাদের মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

এ সময় নির্মল চন্দ্র শীলকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া