ব্রাহ্মণপাড়ায় মাদকাসক্তির দায়ে দুই যুবকের কারাদণ্ড

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে মাতলামি ও জনশান্তি বিনষ্ট করার অভিযোগে দুই তরুণকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর ও ডগ্রাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার নাইঘর গ্রামের হালিম মিয়ার ছেলে মো. সোহেল আজাদ (২৩) এবং ডগ্রাপাড়া গ্রামের মো. ইকবাল হোসেনের ছেলে মো. ইয়াছিন (১৯)।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবার ও স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক হওয়ার পর সোহেল আজাদ ও ইয়াছিন মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সোহেল আজাদকে ১৫ দিন এবং ইয়াছিনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, জনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

  • ব্রাহ্মণপাড়া