দুলালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন ময়নাল হোসেন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২১ ঘন্টা আগে

Spread the love

আসন্ন দুলালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে বইছে উত্তাল হাওয়া। ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লায় এখন চলছে নানা জল্পনা-কল্পন। এর মাঝেই সাধারণ ভোটার ও সর্বস্তরের জনগণের মুখে মুখে উচ্চারিত হচ্ছে একটি নাম-ময়নাল হোসেন। দুলালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বেজুরা গ্রামের এই কৃতি সন্তান আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং ইতিমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন।
ময়নাল হোসেন কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, তিনি দীর্ঘদিন ধরে দুলালপুর ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। এলাকার অবহেলিত মানুষের ভালোন্নয়ন, সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনা করতে তিনি সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এলাকার মুরুব্বি থেকে শুরু করে তরুণ প্রজন্মের একটাই কথা-ময়নাল ভাই মানেই আস্থা, সততা এবং পরিবর্তনের এক নতুন প্রত্যয়।
এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে জানা যায়, দুলালপুর ইউনিয়ন দীর্ঘদিন ধরে কাক্ষিত উন্নয়ন থেকে কিছুটা বঞ্চিত। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং গরিব-দুঃখী মানুষের অধিকার আদায়ে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনের বিকল্প নেই। আর এই লক্ষ্যকে সামনে রেখেই চেয়ারম্যান পদপ্রার্থী ময়নাল হোসেন এক দুরদর্শী ও যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।
দুর্নীতি ও স্বজনপ্রীতি মুক্ত একটি স্বচ্ছ ইউনিয়ন পরিষদ গঠন।
গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ভাঙা রাস্তাঘাট সংস্কার এবং জলাবদ্ধতা দুরীকরণ।
যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে বাঁচাতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটানো।
বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাসহ সকল সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত ও অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
অবহেলিত শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো।
বেজুরা গ্রামের কৃতি সন্তান ময়নাল হোসেনের প্রার্থিতা ঘোষণার পর থেকেই দুলালপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিভিন্ন গ্রামের সাধারণ মানুষ ও তরুণরা দলামত নির্বিশেষে তাকে সমর্থন জানাতে এগিয়ে আসছেন। ভোটারদের বিশ্বাস, ময়নাল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হলে দুলালপুর ইউনিয়ন একটি মডেল ও উন্নত ইউনিয়নে রূপান্তরিত হবে।
এলাকার সচেতন মহলের মতে, একজন সং, যোগ্য, শিক্ষিত ও জনদরদী নেতৃত্বই পারে দুলালপুর ইউনিয়নের কাক্ষিত পরিবর্তন আনতে। আর সেই গুণাবলীর ঘোলোআনা উপস্থিতি রয়েছে ময়নাল হোসেন মাঝে। এখন কেবল সয়রের অপেক্ষা, আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি বেছে নেবেন।

  • স্টাফ রিপোর্টার