কিশোর গ্যাং ও মাদক বন্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন চেয়ারম্যান সাইফুল ইসলাম

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩৮ minutes ago

Spread the love

‎মাদক, কিশোর গ্যাং, চুরি, মোবাইল জুয়া ও ইভটিজিং বন্ধে অভিভাবক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন ব্যক্তিবর্গেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক কারবারি ও কিশোর গ্যাং কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আর কিশোর গ্যাং আজ আমাদের সন্তান ও এলাকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদের পেছনে যাদেরই আস্কারা বা আশ্রয়-প্রশ্রয় থাকুক না কেন, কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার একমাত্র পরিচয় সে অপরাধী।” তিনি আরো উল্লেখ করেন, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন বা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রæতই এদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। সামাজিক এই অবক্ষয় রুখতে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে-সেদিকে নজর রাখুন। সন্তানদের সঠিক পথে রাখতে পরিবারকেই প্রথম ভূমিকা নিতে হবে।” তার এই পদক্ষেপকে এলাকাবাসীরা সাধুবাদ জানান এবং এলাকাকে মাদকমুক্ত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।কিশোর গ্যাং ও মাদক বন্ধে জিরো টলারেন্স ঘোষণা দিলেন চেয়ারম্যান সাইফুল ইসলাম
‎মোঃ বাছির উদ্দিন
‎মাদক, কিশোর গ্যাং, চুরি, মোবাইল জুয়া ও ইভটিজিং বন্ধে অভিভাবক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতন ব্যক্তিবর্গেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেছেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষা এবং যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক কারবারি ও কিশোর গ্যাং কালচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন তিনি। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্য্যালয়ে আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, মাদক একটি সমাজ ও পরিবারকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আর কিশোর গ্যাং আজ আমাদের সন্তান ও এলাকার নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এদের পেছনে যাদেরই আস্কারা বা আশ্রয়-প্রশ্রয় থাকুক না কেন, কাউকে এক চুলও ছাড় দেওয়া হবে না। অপরাধী যে-ই হোক, তার একমাত্র পরিচয় সে অপরাধী।” তিনি আরো উল্লেখ করেন, এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, সেবন বা কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য সহ্য করা হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দ্রæতই এদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। সামাজিক এই অবক্ষয় রুখতে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে-সেদিকে নজর রাখুন। সন্তানদের সঠিক পথে রাখতে পরিবারকেই প্রথম ভূমিকা নিতে হবে।” তার এই পদক্ষেপকে এলাকাবাসীরা সাধুবাদ জানান এবং এলাকাকে মাদকমুক্ত করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

  • ব্রাহ্মণপাড়া