সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কুলখানীতে দোয়া ও বৃক্ষ রোপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলামের কুলখানি শনিবার সকালে উপজেলার কল্পবাস গ্রামে তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়। কুলখানিতে কোরআন খতম মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের উদ্যোগে তার প্রতিষ্ঠিত মসজিদ ও জামিয়া হামিদিয়া ইসলামিয়া কল্পবাস মাদ্রাসা ও এতিমখানার সামনে বিভিন্ন প্রজাতির বেশ কয়েকটি চারাগাছ রোপণ করা হয়। কুলখানি ও বৃক্ষরোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকি, চেয়ারম্যান যথাক্রমে জহির উদ্দিন, মনির হোসেন, সাবেক চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মোল্লা, অধ্যক্ষ আলতাফ হোসেন, মাওলানা সাদেকুর রহমান, মাওলানা হারুনুর রশীদ, সমাজসেবক হাজী আবদুল মাজেদ চৌধুরী, বন বিভাগ কোটবাড়ি রেঞ্জ অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী, হেফজ খানার শিক্ষক হাফেজ ওমর ফারুক, অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সাবেক মহাসচিব গোলাম আকবর, ব্যাংকার মহিউদ্দিন চৌধুরী, প্রভাষক নেছার আহাম্মদ, মরহুমের একমাত্র সন্তান হাফেজ সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, রিয়াজুল হক চৌধুরী, আনিসুজ্জামান লিটনসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও মরহুমের আত্মীয় স্বজন। উল্লেখ্য গত মঙ্গলবার দুপুরে মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে তার নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। পরদিন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন থেকে গার্ড অব অনার ও জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

  • ব্রাহ্মণপাড়া