“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই ¯েøাগানকে ধারণ করে তারুণ্যের উৎসব-২০২৫ এর সমাপনী দিন উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় যুব সমাবেশ, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (১৯ ফেব্রæয়ারী) বুধবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি যুব র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে এক আলোচনা সভা শেষে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম আজম এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইদ্রিস মিয়া মাষ্টার, সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুদ ইবনে হোসাইন, ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুফতি গোলাম ছাদেক চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম, হাজী জাকির খান সম্রাট, ছাত্র প্রতিনিধি আশ্রাফুল হক ইথারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা। অনুষ্ঠান শেষে তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা।