ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে বার্তা দিতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ দিন আগে

Spread the love

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ব্যতিক্রমধর্মী ব্রাজিল বনাম আর্জেন্টিনা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহর খেলার মাঠে স্থানীয় যুবসমাজের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে মালাপাড়া ইউনিয়নের ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থিত দুটি দল অংশ নেয়।
প্রায় এক ঘণ্টার শ্বাসরুদ্ধকর খেলায় আর্জেন্টিনা সমর্থিত দলকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল সমর্থিত দল চ্যাম্পিয়ন গোল্ডকাপ অর্জন করে। খেলা উপভোগ করতে মাঠে হাজারো ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।
খেলায় উপস্থিত ছিলেন মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ভূঁইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম ভূঁইয়া, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ভূঁইয়া, কামরুল হাসান শাহীন, রহমত উল্লাহ রাজু, কবির আহমেদ, শফিক মেম্বার, যুবদল সভাপতি নাসির উদ্দিন মিঠু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম ভূঁইয়া, এনামুল হক ভূঁইয়া, প্রকৌশলী আল আমিন, আলাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
টুর্নামেন্ট বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন গোলাম কিবরিয়া ভূঁইয়া, রাসেল দিদার, তোফায়েল আহমেদ ভূঁইয়া, মতিন মেম্বার, হাজি আবুল বাশার, কামরুল হাসান শাহীন, চিকিৎসক মনির হোসাইন ও চিকিৎসক জাহিদুল ইসলামসহ অনেকে।
আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন আরিফুল ইসলাম নোমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ সুজন, আশিকুর রহমান, ছদরুল কাইয়ুম, শফিকুল ইসলাম, সোহেন রানা, আবু সাঈদ সোহানসহ মালাপাড়া ইউনিয়ন যুবসমাজের সদস্যরা।
আয়োজকেরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সামাজিক সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ ব্যতিক্রমী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।