ব্রাহ্মণপাড়ায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম, সমাজসেবা কর্মকর্তা মো. বিল্লাল চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ইউনানি) সোহেল রানা, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক রিমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. জেহুবা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শফিকুর রহমান, গ্রাম আদালত কো-অর্ডিনেটর মো. রমজান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটিকে ঘিরে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

  • ব্রাহ্মণপাড়া