শিদলাই বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৬ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাত দোকান মালিকের প্রতি সমবেদনা জানিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন জসিম।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে ওই বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার পর সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জসিম উদ্দিন জসিমের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন ভূঁইয়া চেয়ারম্যান, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তফা জামান সহ উপজেলা বিএনপি, শিদলাই ইউনিয়ন বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
বিএনপি নেতারা জানান, কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম বর্তমানে পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। তাঁর পক্ষ থেকেই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতারা আরও বলেন, পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে জসিম উদ্দিন জসিম নিজে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিশেষভাবে অনুরোধ করেছেন, যাতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হয়।

  • ব্রাহ্মণপাড়া