বুড়িচং-ব্রাহ্মণপাড়ার দরিয়ারপার ঈদগাহে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ২ minutes ago

Spread the love

কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী দরিয়ারপার ঈদগাহে পবিত্র ঈদুল আযহার নামাজের জামাত আগামী বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

ঈদুল আযহার নামাজের জামাতকে ঘিরে দুই উপজেলার মুসল্লিদের মধ্যে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতি বছরের মতো এবারও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

ঈদগাহের আয়োজক সূত্রে জানা গেছে, দরিয়ারপার ঈদগাহ মাঠে প্রতিবছর লক্ষাধিক মুসল্লির সমাগম ঘটে। দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে এখানে আসেন। ফলে ঈদগাহকে কেন্দ্র করে এলাকাজুড়ে আনন্দ ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।

ঈদ জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা এবং স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবেন।

  • ব্রাহ্মণপাড়া