বুড়িচংয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর খাদ্য সামগ্রী প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ ঘন্টা আগে

Spread the love

বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২৮ এপ্রিল মঙ্গলবার সকালে বুড়িচং পৌরসভার মডেলপাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ সিএনজি চালক মোঃ শরীফুল ইসলামের পরিবারের মাঝে এই মানবিক সামগ্রী বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের নেতৃ্ত্বে খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সাবেক আমীর অধ্যাপক মোঃ আবদুল আউয়াল,বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম,বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলার সহকারী সেক্রেটারী মোঃ কবির হোসেন,বুড়িচং পৌর আমীর মোঃ তাজুল ইসলাম,উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মোঃ আবুল কাশেম,অফিস সেক্রেটারী ফয়েজ আহমেদ,শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বুড়িচং উপজেলা সেক্রেটারী মোঃ জয়নাল আবেদীন, শরীফুল ইসলাম, আসাদ উজ জামান প্রমুখ।
উল্লেখ্য গত ২৭ এপ্রিল দুপুরে বুড়িচং পৌরসভার মডেল পাড়ায় বিদ্যূৎ এর শর্টসার্কিট থেকে আগুণের সূত্রপাত্র ঘটে সিএনজি চালকমোঃ শরীফুল ইসলামের বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়।

  • বুড়িচং