কুমিল্লায় র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজাসহ আটক-২

লেখক: কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা তিতাস আড়াইরকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১ এর সদস্যরা। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল আনুমানিক ৫টার দিকে জেলার তিতাস উপজেলার আড়াইকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো মোহাম্মদ রানা (৪২) দেওলি চওড়াপাড়া এলাকার থানা-বন্দর,নারায়ণগঞ্জ জেলার গোলজার হোসেনের ছেলে, মোঃ রাহাত (২৩),, দক্ষিণ লক্ষণ খোলা এলাকার থানা-বন্দর, নারায়ণগঞ্জ জেলার শহিদ মিয়ার ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল অদ্য বুধবার বিকাল ০৫.৩০ সময় কুমিল্লা জেলার তিতাস থানাধীন আড়াইরকান্দি এলাকা হতে ১০০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা তিতাস থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

  • কুমিল্লা