কুমিল্লা সীমান্তে ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩০ minutes ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ৬ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত মঙ্গলবার (১১ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর বিভিন্ন বিওপির টহলদল এসব অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় অবৈধ বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, গরু, বাজি, সেগুন কাঠ, আকাশি কাঠ, শাড়ি, গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ৩০ লাখ ৬ হাজার ৩০০ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন জানায়, সীমান্তে নিরাপত্তা জোরদার, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা