ব্রাহ্মণপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল (বালক-বালিকা) টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল হান্নান, বিএনপি নেতা লেয়াকত মনিরসহ শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের ভবিষ্যতে সুস্থ ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।
খেলা শেষে বালিকা বিভাগে শিদলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বালক বিভাগে দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া