এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে নাজনীন হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৪ দিন আগে

Spread the love

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাজনীন হাই স্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় স্কুল মাঠে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম পলাশ।
সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ সুদেষ্ণা শামস্। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদ ও ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু।
স্বাগত বক্তব্য রাখেন নাজনীন হাই স্কুলের প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, অহিদ মেম্বার, শিদলাই পাবলিক স্কুলের সভাপতি গাজী সাইদুল ইসলাম এমরান, মোঃ নজরুল ইসলাম, ইয়াসমিন আক্তার, গোলাম ছামদানী শিমুল, ফরিদ উদ্দিন, গিয়াস উদ্দিন, মজিবুর রহমান, হাফেজ মনিরুজ্জামান, শেফালী আক্তার শিলা, জসিম উদ্দিন, মোঃ জসিম সরকার, আশিকুর রহমান (আশিক), মোসলেম সরকার, অভিভাবক সদস্য মোসা: ফারহানা পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ১০ম শ্রেণীর ছাত্র মোঃ রোমন । এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম ।
দোয়া শেষে তাবারক বিতরণ এবং ৭০ জন পরীক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া