বুড়িচংয়ে ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় ডা. নজরুল ইসলাম শাহীন ফাউন্ডেশনের উদ্যোগে তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত (১৬ জানুয়ারি) শুক্রবার বিকেলে শংকুচাইল এলাকাসহ বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কম্বল বিতরণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ময়নামতি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহযোগী অধ্যাপক, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য ডা.মো. নজরুল ইসলাম শাহীন। অনুষ্ঠানে ফাউন্ডেশনের কোষ-াধ্যক্ষ ইঞ্জি. আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএন-পির সদস্য আবু নাছের ভূঁইয়া সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি যুগ্ম সম্পাদক আবু নাছের খান, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং পত্রিকার সম্পাদক সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, উপজেলা বিএনপির উপদেষ্টা তফাজ্জল হোসেন খান লিটন, প্রবাসী ফোরামের উপদেষ্টা ও উপজেলা বিএনপি সদস্য মনির হোসে-ন,রাজাপুর ইউনিয়নের যুবদ-ে লর সভাপতি মিজানুর রহমান মেম্বার, খাইরুল মেম্বার, বাবুল মেম্বার।
উপস্থিত ছিলেন উপজেলা তাতীদলের যুগ্ম আহ্বায়ক আজাদ খান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডা. খাজা মিয়া, ফাউন্ডেশনের সদস্য জামাল খান, রাজাপুর ইউনিয়-ে নর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোতায়েন হোসেন স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজীবুর রহমান শুভ, যুবদলের নেতা স্বপন, ২ নং ওয়ার্ডের যুবদলের সভাপতি আব্দুল অদুদ, সাধারণ সম্পাদক মো. জহির, ১নং ওয়ার্ডের সভাপতি সুমন চৌধুরী, ৫ নং যুবদলের সাধারণ সম্পাদক রুবেল, গ্রীস প্রবাসী নিশাদ, রাজাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা শওকত চৌধুরীসহ এলাকার সম্মানিত ব্যক্তিবর্গরা। প্রধান অতিথি ডাক্তার নজরুল ইসলাম শাহীন বলেন, ফাউন্ডেশন সবসময় মানুষের পাশে ছিল এবং থাকবে। ফাউন্ডেশনের সকলেই মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং শীতার্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের এই উদ্যোগ ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, এই ফাউন্ডেশন গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্যও কাজ করে যাচ্ছে।

  • বুড়িচং