কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং (এডহক) কমিটির সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ গোলাম কিবরিয়া ভূইঁয়া। যোগ্য প্রার্থী হওয়ায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গত (২৭ জুলাই) রবিবার তাকে আগামী (ছয়) মাসের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি (এডহক) সভাপতি পদে নির্বাচিত করেন। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার বেজুরা গ্রামের কৃতি সন্তান। ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন- সদস্য সচিব প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন মাষ্টার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের ভূইঁয়া, অভিভাবক প্রতিনিধি মোঃ সফিকুল ইসলাম। ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়ে মোঃ গোলাম কিবরিয়া ভূইঁয়া বলেন, বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।