কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশ মডার্ন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোমবার (৯-১০ ফেব্রæয়ারী) দুইদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, পল্লী সঞ্চয় ব্যাংক ব্রাহ্মণপাড়া শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হালিম, চৌব্বাস জাহানারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন ভূইয়া, ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা। অত্র স্কুলের সহকারী শিক্ষক হাফেজ শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী রুবেল, নয়ন সর্দার। এসময় উপস্থিত ছিলেন আবুল কাশেম সরকার মাস্টার, নাগাইশ মডার্ন হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসাইন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, আনোয়ারুল ইসলাম, সহকারী শিক্ষক নাইম ইসলাম, শাহিনুর আক্তার, ফারুক আহমেদ, সাইফুল ইসলাম, প্রোগ্রাম আহবায়ক স্বাধীন মুন্তাসির, মেহেদী হাসান, সদস্য সচিব সফিকুল ইসলাম, নাইম আহমেদ, সাবিকুন নাহারসহ জনপ্রতিনিধি, কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক/ শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বিতর্ক প্রতিযোগিতা, আবৃত্তি, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।