ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ৫ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলে নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক শাহিনুর আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। মোটিভেশনাল স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের সাবেক ব্যাংক এক্সিকিউটিভ ছরওয়ারে আলম।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া