ব্রাহ্মণপাড়ায় ফ্রিজ কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের দক্ষিণ শিদলাই গাজী এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত ফ্রিজ কাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। (৭ ফেব্রæয়ারী) শুক্রবার রাত ৮টায় অত্যন্ত ঝাঁকঝমকপূর্ণভাবে গাজী এন্টারপ্রাইজ সংলগ্ন মাঠে খারেড়া যুব সমাজ স্পোর্টিং ক্লাব এবং কুমিল্লা দুই বন্ধু শক্তিশালী টিম এর মধ্যকার এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলা শুভ উদ্বোধন করেন শিদলাই জাগরন এর সহ-সভাপতি মোঃ সোহেল রানা ভূঁইয়া। অনুষ্ঠানে মেসার্স গাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান এর সভাপতিত্বে এবং খেলা আয়োজক কমিটির আহবায়ক নাছির আহমেদ অনিক এর সার্বিক তত্বাবধানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজকোর্ট এর পেশকার মোঃ গোলাম নবী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন কৃষকদলের সভাপতি মাজেদুল ইসলাম ভূইঁয়া, গাজী জয়দুল হোসেন মেম্বার, মোঃ মিজান মিয়া, বিশিষ্ট সমাজসেবক দেওয়ান কাইয়ুম, গিয়াস উদ্দিন পুলিশ। খেলায় খারেড়া যুব সমাজ স্পোর্টিং ক্লাব কুমিল্লা দুই বন্ধু শক্তিশালী টিমকে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করে।

  • ব্রাহ্মণপাড়া