ব্রাহ্মণপাড়ায় স্থানীয় ও জাতীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা) স.ম. আজহারুল ইসলাম। গত বুধবার ২৭ নভেম্বর সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, প্রেসক্লাবের সহ-সভাপতি সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ, মো. আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক গাজী মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম ভূইয়া, দপ্তর সম্পাদক মো. সজিব ভূইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতাউর রহমান, অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল হক শাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. ইউনুছ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ঈমাম হোসেন, নির্বাহী সদস্য মো. বাছির উদ্দিন ও সোহেল ইসলাম প্রমূখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ব্রাহ্মণপাড়ায় স.ম. আজহারুল ইসলামের ১৪ মাসের কর্মকাল, অর্জন, উন্নয়ন ও বিভিন্ন উদ্যোগ তোলে ধরে বিভিন্ন আলোচনা করা হয়।