শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়া ও বাংলাদেশী জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান, কম্বল বিতরণ এবং সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারী সোমবার বিকালে জিয়া সাংস্কৃতিক জোট এর আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিয়া সাংস্কৃতিক জোট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় স্থায়ী কমিটি বিএনপির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। উদ্বোধক হিসাবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রচিস্তক ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ওবায়দুর রহমান শাহীন, সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) মোঃ শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) খুরশীদ আলম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কন্ঠশিল্পী ও প্রতিষ্ঠাতা আহবায়ক জিসাজ মুজিব পরদেশী, সাবেক উপজেলা চেয়ারম্যান গাজীপুর সদর আফজাল হোসেন কায়সার, সহ-সভাপতি জিয়া সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি মোঃ জাহাঙ্গীর হোসেন শামীম। আলোচনা সভা শেষে পুরস্কার প্রদান, কম্বল বিতরণ ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।