ব্রাহ্মণপাড়া থানার পুলিশ সদস্যদের বিশেষ সাফল্যের জন্য পুরস্কার প্রদান

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ১৭ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লা জেলায় সেপ্টেম্বর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারি পরোয়ানা তামিল ও সামারি ট্রায়ালে আসামিদের সাজা প্রদানে বিশেষ সাফল্য অর্জন করায় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একাধিক কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
সেপ্টেম্বর মাসে কুমিল্লা জেলার মাদকদ্রব্য উদ্ধারে ব্যাপক সাফল্যের জন্য বিশেষ পুরস্কার গ্রহণ করেন ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন।
এছাড়া সেপ্টেম্বর ২০২৬ মাসে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে পুরস্কার গ্রহণ করেন এসআই আল-আমিন, এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নুর-আল-আহসান।
ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে সেপ্টেম্বর মাসে সর্বমোট ২ হাজার ৩৫০টি ভারতীয় বাজি, ৯৯ দশমিক ৫ কেজি গাঁজা, ১ হাজার ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৯০ লিটার তেল, ৩১ বোতল বিয়ার, ১৪১ বোতল হুইস্কি ও ৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
অন্যদিকে, গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ সাফল্যের জন্য পুরস্কার গ্রহণ করেন এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী, এএসআই মোঃ কামরুজ্জামান ও এএসআই মোঃ নুর-আল-আহসান। তারা সম্মিলিতভাবে মোট ৭৯টি গ্রেফতারি পরোয়ানা তামিল করেন।
সামারি ট্রায়ালের মাধ্যমে ১১৫ জনকে সাজা প্রদানে বিশেষ অবদান রাখায় পুরস্কার গ্রহণ করেন এএসআই লিংকন কুমার নাথ ও এএসআই মোঃ নাছির উদ্দিন।
ব্রাহ্মণপাড়া থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূল, অপরাধ নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান ও কার্যক্রম অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া